শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে দুর্গাপূজায় সবোর্চ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে: পুলিশ সুপার

আয়াছ রনি: [২] আসন্ন শারদীয়, দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।

[৩] মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা পুলিশের উদ্দ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

[৪] উক্ত সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলায় সবোর্চ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর থাকবে।

[৫] সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম।

[৬] সভায় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ