শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের কালকিনিতে বিস্ফোরণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন

আখিরুজ্জামান সোহান: [২] কালকিনিতে হাত বোমা বিস্ফোরণে ঘটনায় ২ জন মারাত্বকভাবে দগ্ধ হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিস্ফোরণের পর বাড়িটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।  নিউজ ২৪, সময়টিভি

[৩] সোমবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] গুরুতর আহতরা হলেন- সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

[৫] স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলো কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।

[৬] স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরি করা হচ্ছিল এই হাতবোমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়