শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনিল ছেত্রীর গোলে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : [২] সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল লড়ছে ভারতের বিরুদ্ধে। প্রথমার্ধে সুনিল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ারা। পিছিয়ে থেকে বিরতিতে গেছে জামাল ভূইঁয়ার দল।

[৩] সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত।

[৪] পরের মিনিটেই মতিন মিয়ার বাড়ানো বলে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন বিপলু মিয়া। ৩৫ মিনিটে ভারতীয় উইঙ্গার কলাচো সরাসরি শট নিয়েছিলেন। যদিও তা ধরা পড়ে আনিসুর রহমান জিকোর হাতে।

[৫] ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়েও সাদ উদ্দিনের পাসে গোল তুলতে আবারও ব্যর্থ হন বিপলু। এদিন জুয়েল রানা, সুমন রেজার বদলে জায়গা করে নিয়েছেন সাদ উদ্দিন ও মতিন মিয়া।

[৬] বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও সুমন রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়