শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির উঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

ডেস্ক নিউজ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাতিজার ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে চাচা সাহাব উদ্দিন খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলার যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের ইরফান উল্লার ছেলে।
জানা গেছে, বাড়ির উঠানের মালিকানা নিয়ে সাহাব উদ্দিনের সঙ্গে তার আপন ভাতিজা আনোয়ার মিয়ার দ্বন্দ্ব চলছিল। রোববার (৩ অক্টোবর) আনোয়ার উঠান ঝাড়ু দিতে গেলে বাঁধা দেন সাহাব। এরই জের ধরে সোমবার সকালে দুই পরিবারে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে ফিকল (দেশীয় অস্ত্র) দিয়ে চাচা সাহাবকে আঘাত করেন ভাতিজা আনোয়ার। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ারকে আটকের চেষ্টা চলছে। খবর বাংলানিউজ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়