শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শাস্ত্রীর চোখে সর্বকালের সেরা অধিনায়ক ধোনি

স্পোর্টস ডেস্ক:[২] ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে রেকর্ড তালিকায় বেশ সফল। ভারতের কোচ ও সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী ধোনিকে বলছেন ‘কিং কং।’ তার চোখে, সাদা বলের ক্রিকেটে ধোনির ধারে কাছে নেই ইতিহাসের আর কোনো অধিনায়ক।

[৩]মহেন্দ্র সিং ধোনি সাদা বলের ক্রিকেটে তিনটি বিশ্ব আসরেই শিরোপা জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ধোনির হাত ধরে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জিতেছিল ভারত। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় দলটি।

[৪]মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত খেলেছে ২০০ ওয়ানডে, যার মধ্যে জিতেছে ১১০টি। রেকর্ড দুটিই। টি-টোয়েন্টিতেও ভারতের সফলতম অধিনায়ক তিনি। ধোনি ভারতীয় ক্রিকেটে মাঠের ভেতরে-বাইরে নেতৃত্ব প্রশংসা আদায় করে নিয়েছে অসংখ্যবার। সম্পাদনা: রাহুল রাজ

  • সর্বশেষ