শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ সম্পদের মামলায় ডিপিডিসির সাবেক নির্বাহী পরিচালকের নামে অভিযোগপত্র দিচ্ছে দুদক

মিনহাজুল আবেদীন: [২] সোয়া কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসি'র নির্বাহী পরিচালক মোহাম্মদ রমিজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডিবিসি টিভি

[৩] রোববার (০৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

[৪] অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি ডিপিডিসির নির্বাহী পরিচালকরমিজ উদ্দিন সরকার তার দাখিল করা সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদ গোপন করেছেন।

[৫] সম্পদের হিসাব বিবরণীতে রমিজ উদ্দিন সরকার ২ কোটি ৪১ লাখ ১৯ হাজারটাকার স্থাবর সম্পত্তি ও ১ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকার অস্থাবর সম্পত্তিসহ ৩ কোটি ৬৬ লাখ ২৬ হাজার টাকার সম্পদ অর্জনের ঘোষণা দিয়েছেন।

[৬] কিন্তু দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পত্তি ও ৮৪ লাখ ৭ হাজার টাকার অস্থাবর সম্পদের পক্ষে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের তদন্তে প্রায় ৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়