শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে এক সপ্তাহে বাংলাদেশীসহ ১৩ হাজার ৬৩৮ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) এর সঙ্গে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এসব অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরে এক সপ্তাহেই ১৩ হাজার ৬৩৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের সম্মিলিত নিরাপত্তা বাহিনী।

[৪] গ্রেপ্তাকৃতদের মধ্যে ৫ হাজার ৭৪৯ জন রেসিডেন্সি আইন (আকামা) জটিলতার কারণে গ্রেপ্তার হন। যার মধ্যে বাংলাদেশী নাগরিকও রয়েছে। ৬ হাজার ২২৮ জন সীমান্ত প্রতিরক্ষা আইন এবং ১ হাজার ৮১৮ জন শ্রম আইন ভঙ্গের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে I

[৫] অবৈধ পন্থানুসরণ করে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ২৭০ জন। এর মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ত্যাগ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। অবৈধ উপায়ে সৌদি সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করার ও আশ্রয় প্রদান করার অপরাধে অপরাধে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদির সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়