শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, দাবি করলেন ইমরান খান

রাশিদুল ইসলাম : [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্র আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের সিনেটে তালিবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে। আনাদোলু

[৩] ইমরান খান শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে; কারণ দেশটির সরকারের শতকরা ৭৫ ভাগ বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল।

[৪] পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে।

[৫] পাকিস্তান এখনই তালিবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, শুধুমাত্র পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়। এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সকল প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়