শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফ্ফর হোসেন : একপৃথিবী মানুষের ভেতর নগণ্য একজন হয়ে বেঁচে থাকার চেয়ে পিঁপড়েদের সর্দার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ!

মোজাফ্ফর হোসেন : পিঁপড়ের বেঁচে থাকার ভেতর একধরনের নির্মল আনন্দ আছে। নির্ঝঞ্ঝাট স্বাধীন মনে বেঁচে থাকার সুখ তাদের চেনা। কথায় কথায় আশেপাশের হাতিঘোড়াদের সালাম ঠোকার দায় থাকে না। [১] পিঁপড়ের সালাম গ্রহণ করার মতো সূ² ও আন্তরিক দৃষ্টি হাতির থাকে না। [২] পিঁপড়ে এতো ছোট যে হাতি পিষে মেরে ফেলতে পারে না। সমস্যা যতো হাতির আশেপাশের গরু-ছাগলদের। হাতিকে স্মরণ ও সমীহ করতে করতে তাদের বেঁচে থাকার আনন্দ চলে যায়। পিঁপড়ের কোনো কিছুর দায় নেই।

তখন আমি প্রাইমারিতে পড়ি। স্কুলের সামনের রাস্তার এপাশ-ওপাশ হচ্ছিলো একপরিবার পিঁপড়ে। লাইন ধরে যাচ্ছে তো যাচ্ছেই, যেন অনন্ত উদ্বাস্তু-যাত্রা। কিন্তু কী নিশ্চিন্ত, কী নির্লিপ্ত! সেদিন কী মনে করে পিঁপড়ে-দলের সর্দারকে আমি সম্মান জানিয়ে পথ ছেড়ে দাঁড়িয়ে ছিলাম। মনে হচ্ছিলো, এক পৃথিবী মানুষের ভেতর নগন্য একজন হয়ে বেঁচে থাকার চেয়ে পিঁপড়েদের সর্দার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ