শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফরম্যাট মিলিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন এলিস পেরি

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকের চূড়ায় উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি।

[৩] শনিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা পান তিনি। কুইন্সল্যান্ডের কারারা ওভালে ভারতের নারীদের বিপক্ষে চলমান গোলাপি বল টেস্টের ১৪৩তম ওভারে পূজা ভাস্ত্রাকারকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ডটি গড়েন পেরি।

[৪] ৩০ বছর বয়সী তারকা ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ১২৪৩ রানের পাশাপাশি নিয়েছেন ১১৫ উইকেট। ক্রিকইনফো

  • সর্বশেষ