শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধ নির্মূলে পুলিশের পাশে দাড়ানোর আহ্ববা্ন জানালেন ওসি কামাল

আল আমীন : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নে দিন রাত কাজ করছেন। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক না থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাদক ব্যবসায়ী, চোর. গরু চোর, ছিনতাইকারী, জুয়াড়ি, কিশোর অপরাধী, প্রতারকসহ অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। এ সব অপরাধীদের গ্রেফতারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম গোপন থাকবে।

ওসি আরো বলেন, মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। এই মূলমন্ত্র নিয়ে পুলিশ কাজ করছে। করোনাকালে সন্তান যখন মাকে ফেলে পালিয়ে গেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এটাই প্রমাণ করে পুলিশ জনতার। তিনি দৃঢ়তার সাথে বলেন, যতদিন আছি কোতোয়ালি মডেল থানায় জিডি বা মামলা করতে কেউ কোন ধরনের হয়রানি হবে না। সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব। সম্পর্কের গতি যত বাড়বে পুলিশের সাথে জনগণের সম্পর্ক ততোটাই মজবুত হবে। বিট অফিসারকে সহযোগিতা করুন, ছোট খাট অপরাধের জন্য মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসা করার উপর তাগিদ দেন।

শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ৪১ নং বিট পুলিশিং অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের ৪১ নং বিট পুলিশিং কার্য্যালয়ের অফিস উদ্বোধন করেন কোতোয়ালি মডেল থানার ওসি।

অনুষ্ঠানে ৯নং খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামেরড় সভাপতি সাবেক ছাত্রনেতা আবু সাঈদ বাদলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াসিনের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু, মহানগর যুবলীগের অন্যতম সদস্য ইফফাত হাসান রিজন, যুবলীগ নেতা ফুরকান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়