শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথের ধারে আব্দুল হকের ৩০ বছর

অমল তালুকদার: শিমুলের মুল,এলোবেড়া,বেল ও নানা প্রজাতির ভূষি নিয়ে তার প্রতিদিনকার বানিজ্য। রাজধানী ঢাকার শাখারী বাজার শনি মন্দিরের সামনে প্রতিদিন তার দেখামেলে। আজও তার দেখা পেলাম। নাম আব্দুল হক। বয়স ৬৫ বছর। বাড়ি বরিশালের গৌরনদী।
এখানে ৩০ বছর ধরে এই ব্যবসায় জড়িয়ে আছেন।

সদরঘাট কিংবা সায়েদাবাদ যেখান থেকেই রাজধানীর বুকে 'পা' রাখিনা কেনো শাখারী বাজার এই হক ভাইয়ের এক গ্লাস এলোবেরার সরবত খালিপেটে খেতে হাজির হয়ে যাই সবসময়। আজও ভুল করিনি। সদরঘাট থেকে সকাল সারে ছ'টায় রাজধানীর বুকে পা'রেখে কোনো যান্ত্রীক দানবে নয় একদম পায়ে হেটে শাখারী বাজার শনি মন্দিরের সামনে। যথারীতি আজও দেখা মিললো সেই চেনামুখের। সরবত খেতে খেতে কথা হয় তার সঙ্গে। জীবনের আড়াই যুগ কাটিয়ে দিলেন এই স্থানে।

জানালেন সরবত সহ নানা গাছ গাছড়ার গুনাগুনের কথা। একপর্যায়ে একটি শিমুলের শিকড় খেতে দিলেন। ঘচাঘচ চিবিয়ে খেলাম।

জীবন থেমে নেই কারো। নানা পেশার মানুষ। নানা রঙের জীবন। কোনো কোনো পেশার প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। হ্যাঁ, আব্দুল হক ভাইয়ের পেশাটি শ্রদ্ধা করার মতো। ভালো থাকুন প্রিয় আব্দুল হক। ঘুর্নায়মান জগতে হয়তো আবার দেখা মেলবে। হবে কথাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়