শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে ৪ মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেপ্তার

মাজহারুল শিপলু: [২] টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল ছিনতাইকারী ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার মির্জাপুর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কেদারপুর এলাকার মৃত রশিক চন্দ্র দাসের ছেলে সুধীর চন্দ্র দাস (৫৬), সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দেলদারপুর গ্রামের আয়নাল মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৪১), টাঙ্গাইল সদরে আলী তালুকদারের ছেলে হেলাল উদ্দিন তালুকদার (৪৫) ও দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের বিমল সরকারের ছেলে আনন্দ সরকার (৩০)।

[৪] পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩ জন ও তাদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার গোড়াই এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি হিরো স্প্ল্যান্ডার মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

[৫] এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়