শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

বিনোদন ডেস্ক: সংগীতে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। প্রথমবার স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি সংগীত নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করছে। ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ শিরোনামের এ আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামীকাল। এ আয়োজনে গাজী মাজহারুল আনোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।

এ প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনো সম্মাননাই আনন্দের, ভালোলাগার। জীবনে অনেকবার সম্মানিত হয়েছি। চেষ্টা করেছি সেগুলোর মর্যাদা রাখার। আরটিভিও আমাকে সম্মানিত করছে। তাদের প্রতিও আমার ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তথ্য সূত্র: আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়