শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে আয় ১০০২ কোটি রুপি, এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী তিনি !

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহ থাবার মধ্যেও গত এক বছরে তার দৈনিক আয় ১ হাজার ২ কোটি ভারতীয় রুপি করে হয়েছে। এই সময়ে তার অর্থ বেড়েছে ২৬১ শতাংশ। ১ লাখ ৪০ হাজার ২০০ কোটি রুপি থেকে বেড়ে তার সম্পত্তির পরিমাণ ৫ লাখ ৫ হাজার ৯শ কোটি রুপিতে গিয়েছে। ৫৯ বছর বয়সী এই শিল্পপতি ভারতের। তার নাম গৌতম আদানি। বাংলাদেশ প্রতিদিন

আদানি এই আয়ের কথা উঠে এসেছে আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায়। এখন এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী পরিবার তিনি।

অবশ্য এশিয়ার প্রথম স্থান রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানীরই দখলে রয়েছে। এ নিয়ে টানা ১০ বছর এশিয়ার শ্রেষ্ঠ ধনীর শিরোপা ধরে রাখলেন ৬৪ বছর বয়সী এই শিল্পপতি।
এশিয়ার ধনীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন চীন বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশান। তালিকায় আরও আছেন ভারতীয় শিল্পপতি শিব নাদার, এসপি হিন্দুজা, লক্ষ্মী মিত্তল, সাইরাস এস পুনাওয়াল, রাধাকৃষ্ণন ধামানি।

তালিকায় কনফ্লুয়েন্ট কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা নেহা নারখেদে এই মুহূর্তে ভারতের সবচেয়ে তরুণ ও আত্মপ্রতিষ্ঠিত নারি উদ্যোক্তা হিসেবে উঠে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়