শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা সার্চ কমিটিকে অসাংবিধানিক বলছেন তারা সত্যকে বিকৃত করছেন: ওবায়দুল কাদের

মনিরুল ইসলাম: [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে । তিনি বলেন, সার্চ কমিটিকে যারা অসাংবিধানিক বলছেন, তারা সংবিধানবিরোধী কথা বলছেন।

[৩] বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

[৪] মন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না তা তো হয় না। গতবার সার্চ কমিটি করেছেন রাষ্ট্রপতি। সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানে আছে।

[৫] ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় কিনা? আগামী নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধমকি দিচ্ছেন। নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে? আগেই কি হেরে যাচ্ছেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়