শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপিকে নিয়ে না ভেবে আওয়ামী লীগের উচিত নিজের চড়কায় তেল দেওয়া: মির্জা আব্বাস

খালিদ আহমেদ: [২] বিএনপির সমালোচনা না করে নিজেদের নিয়ে চিন্তা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের কীভাবে ক্ষমতায় টিকে থাকবে, সেই চিন্তা করা উচিত।

[৩]বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, 'দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে যে, আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে।' এসময় তিনি জোর দিয়ে বলেন, এরই পূর্বে বিএনপি অনেকবার দাবি আদায় করেছে, এবারও করবে।

[৪] নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে আব্বাস বলেন, 'ও (সিইসি) তো একটা ভুয়া লোক। ওর কথার আমরা কোনো মূল্য দেই না। সবচেয়ে বড় বিষয়, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না। যে সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছ, তার অধীনে কীভাবে নির্বাচনে যাই? '

[৫] ডিজিটাল মামলায় কাজী মুফতি ইব্রাহীমের গ্রেপ্তারেরও সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁর মতে দেশের জ্ঞানী, গুনি ও আলেমদের গ্রেপ্তার করে বর্তমান সরকার কাউকে খুশি করতে চায়। তবে কাদের খুশি করতে চায়, সেটা ঠিক বোঝা যাচ্ছে না বলে জানান তিনি।

[৬] তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নাই-সরকারের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠিয়েছিল জামায়াতে ইসলামী। তাঁদের দাবির সঙ্গে ছিল আওয়ামী লীগ। এখন তারাই বলছে সুযোগ নাই। সুযোগ না থাকলে আওয়ামী লীগ পদত্যাগ করুক। তাঁদের ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।

[৭] আজ বৃহস্পতিবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের ফাতিহা পাঠ ও দোয়ার অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

  • সর্বশেষ