শিরোনাম
◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের নামে সৌদি আরবে বিক্রি হওয়া হাবিবাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান হাবিবা। পরে জবানবন্দির জন্য তাকে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। হাবিবাকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রার কাছে আবেদন করে হাবিবার পরিবার।

[৩] গৃহকর্মীর কাজ দেবার কথা বলে গত ৭ জুন ইফতি ইন্ট্যারন্যাশনাল নামের একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠায়। ৭ দিন পরেই পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান, তাকে বিক্রি করে দেয়া হয়েছে। যেখানে তার ওপর চলছে পৈশাচিক নির্যাতন। এ অবস্থায় হাবিবার পরিবার ইফতি ইন্ট্যারন্যাশনালের কাছে গেলে, ৪ লাখ টাকা দাবি করে। আইনের আশ্রয় নিলে হাবিবাকে গুম করার হুমকিও দেয়া হয়। ডিবিসি টিভি

[৪] এ পাচারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। সংস্থাটি বলছে, গ্রেপ্তারকৃতরা এর আগেও উচ্চ বেতনের চাকরি দেয়ার কথা বলে দেশ থেকে মধ্যপ্রাচ্যে নারী পাচার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়