শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুন নূর তুষার: ইভানার মৃত্যুর বিচার হওয়া জরুরি

আবদুন নূর তুষার: ইভানাকে আমি তার কৈশোরে দেখেছি। এতো নম্র, ভদ্র, মেধাবী ও সৎ মানুষ কম হয়। সে বিতর্ক করতো। বড় আইনজীবী হওয়ার, ভালো মানুষ হওয়ার, ভালো বিতর্ক করার চেষ্টা ছিলো তার। তার মৃত্যুর বিচার চেয়ে কথা বলতে হবেথ এটা ভাবতে পারিনি কখনো। বিতর্ক উৎসবে তার ক্লাবের খাবারের সঙ্গে এক বোতল পানি বেশি চলে এসেছিলো। সে সেই পানির বোতলটা ফেরত দেবে কোথায় সেটা খোঁজ করছিলো।
আমি বললাম, রেখে দাও। সে বললো না, যদি আরেকজন কম পায়? তারপর সে নিজেই আশেপাশে পড়ে থাকা কিছু খাবারের প্যাকেট আর খালি বোতল কুড়িয়ে নিয়ে ওয়েস্ট বিনে ফেলে দিচ্ছিলো। আমি তাকে বললাম, এটা করার দরকার নেই। সে বললো, নিজেদের ময়লা নিজেদের পরিষ্কার করা উচিত।

আমি তার মাকে বলেছিলাম। আপনার মেয়ে বড় মানুষ হবে। কথাটা ঠিকই ছিলো। সে বড় মানুষই হয়েছিলো। মানুষ বলেই অমানুষদের পৃথিবীতে বেমানান হয়ে গিয়েছিলো। এই মেয়ে যে এভাবে চলে যাবে সেকথা তো জানা ছিলো না। ইভানার মৃত্যুর বিচার হওয়া জরুরি। এমন মানুষদের মনের যত্ন নিতে হয়। কারণ তারা আঘাত পায় বেশি। কষ্টকে মেনে নিতে পারে না। তারা মনে করে মানুষ তাদের সততা, ভালোবাসা বুঝবে। মানুষের নির্মমতা ও স্বার্থপরতা, অসম্মাান আর অবহেলা তারা মেনে নিতে পারে না। ইভানার মৃত্যু অনেকগুলো ঘটনার একটি। এরকম অনেকে মৃত্যুসম কষ্টের মধ্যে আছে। তাদের প্রতি অন্যায় বন্ধ করার জন্যও এই বিচার দরকারি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়