শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ কেজির বাঘাইড় বিক্রি হলো ৬২ হাজার টাকায়

ডেস্ক নিউজ: কুড়িগ্রামের চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি উপজেলার থানাহাট বাজারে ৬২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ফকিরেরহাট এলাকার জেলে বাবুল কুমার ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। হঠাৎ তার জালে ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে ১ হাজার টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকা দিয়ে তা কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী লাল চরণ। এ সময় ওই ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

উপজেলার মৎস্য অফিসার মো. নুরুজ্জামান খান জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি। আমরা এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করছি। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে। যুগান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়