শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়িতে দুধর্ষ ডাকাতি

জাকির আকন ঃ [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্বাস উজ্জামানের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

[৩] মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামে ডাকাত দল চেয়ারম্যান আব্বাসুজ্জামানকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে করে নিয়ে গেছে।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাস উজ্জামান জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির পেছন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে।

[৫] পরে ডাকাতদল চেয়ারম্যান আব্বাসুজ্জামান ও তার বৃদ্ধ মাকে আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেধে ফেলে। এসময় ডাকাতদল বাড়ির সাতটি আলমিরা, চারটি ট্রাঙ্ক ভেঙ্গে সেখানে রক্ষিত প্রায় ৬০ থেকে ৭০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুই লাখ ৩০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৬] এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, রাত থেকে ঘটনাস্থলে পুলিশ কাজ করছেন। এছাড়া বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়