শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ সূচীতের পরিবর্তন, একই সময়ে আইপিএলের দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] নতুন সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।

[৩] এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। পরিবর্তনের নির্দিষ্ট কোন কারণ জানায়নি বিসিসিআই। পুরনো সূচিতে ৮ অক্টোবর আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদের। দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

[৪] সূচিতে পরিবর্তন আনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর বাংলাদেশ সময় রাত আটটায়। বিভিন্ন গণমাধ্যমের দাবি, স্টার স্পোর্টসের চাওয়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী আসর থেকে ১০ দলের আইপিএল হওয়ায় একই সঙ্গে বেশ কিছু ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে।

[৫] সেটির প্রস্তুতি স্বরূপই একই সময়ে দুটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে আগামী ২৫ অক্টোবর আইপিএলের নতুন দুই দলের নাম প্রকাশ করবে বিসিসিআই। ৮ দলের আইপিএলের এবারই শেষ আসর। আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়