শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদত্যাগ করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান

স্পোর্টস ডেস্ক : [২] চুক্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। ২০১৯ সালে তিন বছরের চুক্তিতে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আকস্মিক পদত্যাগের পর এই বিষয়ে আলোচনা করতে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বোর্ড অব ডিরেক্টরদের একটি বৈঠক ডেকেছেন চেয়ারম্যান রমিজ রাজা।

[৩] রমিজ আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার পর কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসও পদত্যাগ করেছিলেন। চুক্তির এক বছর বাকি থাকতেই এই দায়িত্বে থাকা নিয়ে সংশয়ে ছিলেন ওয়াসিম। তাকে আরও তিন বছর থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

[৪] বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতি দিয়ে বোর্ড ওয়াসিমের পদত্যাগের খবর নিশ্চিত করেন, প্রধান নির্বাহী হিসেবে ওয়াসিম খানের পদত্যাগের খবর নিশ্চিত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে আলোচনা করতে বিকালে বোর্ড অব গভর্নরদের একটি বৈঠক হবে।

[৫] ৫০ বছর বয়সী ওয়াসিম এমন সময়ে পদত্যাগ করলেন যখন পাকিস্তান ক্রিকেটে দুঃসময় যাচ্ছে। সম্প্রতি নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড দেশটি থেকে সফর প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের একাংশের ধারণা, দুই দেশের সফর না হওয়ার জন্য ওয়াসিম দায়ী। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়