শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের নতুন সময়ের নেত্রকোণা প্রতিনিধি মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলেসহ আহত

সুস্থির সরকার: [২] দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক আমাদের নতুন সময় এর নেত্রকোণা জেলা প্রতিনিধি দিলওয়ার খান তার ছেলেসহ মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা শহরের নাগড়া এলাকায় অবস্থিত তার বাসা থেকে নিজ কার্যালয় সাকুয়া যাওয়ার পথে মাইক্রোস্ট্যান্ডে অটো রিক্সার ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।ঘটনা স্থলে তিনি ও তার ছেলে হাসিব খান (২০) আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে জেলার সাংবাদিকগণ হাসপাতালে ছুটে যান। উল্লেখ্য দিলওয়ার খান নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর ও লাইব্রেরী সম্পাদক।

[৪]জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান জানান যে তিনি দিলওয়ার খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ডাক্তারের সাথে কথা বলে জানতে পারেন তার বাম পায়ের গোড়ালীর উপরের অংশে আঘাত লেগে ফেটে গেছে। তার পায়ে প্লাস্টার করানো হয়েছে তাকে প্রায় একমাসের মত বাসায় থাকতে হবে। বর্মমানে তিনি তার বাসায় আছেন। তার ছেলে হাসিব খানের অবস্থাও একই রকম।

[৫] সাবেক ছাত্রনেতা অধ্যাপক মানিক রায় জানান যে নেত্রকোণা শহরে এখন রিকসা খুব কম দেখা যায় অটোরিক্সা ভয়াবহ পরিস্থিতিতে বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণবিহিন ড্রাইভাররা প্রতিদিন দূর্ঘটনা তৈরি করছে। এ পরিস্থিতিতে প্রশাসনকে শহরের ভিতরে অটো রিক্সা চালানোর সুনির্দিষ্ট নীতিমালা গ্রহন না করলে এভাবে প্রতিদিন দূর্ঘটনা বাড়তে থাকবে। হাড়াতে থাকবে মানুষ হাত, পা, চোখ এমনকি মৃত্যু।

 

 

  • সর্বশেষ