শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাড়ে সাত মাস পর কবর থেকে বালু ব্যবসায়ীর মরদেহ উঠানোর নির্দেশ আদালতের

সুস্থির সরকার: [২] নেত্রকোণার আটপাড়ায় মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্যে কবর থেকে এক বালু ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

[৩] মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের ইকরাটিয়া গ্রামে কবর থেকে নির্বাহী হাকিমের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়। বালু ব্যবসায়ী হচ্ছেন, ইকরাটিয়া গ্রামের সামছুল ইসলামের ছেলে ইমরুল ইসলাম (৫০)। তিনি গত ৪ ফেব্রুয়ারি মারা যান।

[৪] ইমরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম মান্না জানান, তার বাবা ইমরুল ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বালুর ব্যবসা করতেন। পার্শ্ববর্তী মদন উপজেলার জাওলা গ্রামের রহিছ উদ্দিনের ছেলে বালু ব্যবসায়ী হারেছ ও হাবিবুরের সাথে যৌথ ব্যবসা ছিল। তাদের মধ্যে ব্যবসার লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। এই দ্বন্দ নিরসনে ৪ ফেব্রুয়ারি সকালে তার বাবা ইমরুল বাড়ি থেকে জাওলা গ্রামে ব্যবসায় সহযোগিদের কাছে যান। সেখানে থেকে দুপুরের দিকে বাড়িতে ফিরার পর ইমরুল ইসলাম মারা যান। তখন তার ব্যবসায়ী সহযোগিরা বলেছিলেন, জাওলা গ্রামের সামনে মরা নদীর পাড়ে গিয়ে কিছুটা আহত হয়েছিলেন ইমরুল এ কারণে মরদেহ কবর দেয়া হয়েছিল।

[৫] পরে ইমরুলের পরিবারের সদস্যরা জানতে পারেন ইমরুলকে ঘটনার দিন মারপিট করা হয়েছিল। এ কারণেই ইমরুল ইসলাম মারা যান দাবি করে মদন থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়া হয়নি। পরে নেত্রকোণা বিচারিক আদালতে ৫ জনকে আসামি করে মামলা করেন ইমরুল পুত্র মনিরুল ইসলাম মান্না ।

[৬] মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, ইমরুলের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মঙ্গলবার ইমরুলের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  • সর্বশেষ