শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ‘এ’ দলে বিপক্ষে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এইচপি স্কোয়াডের লক্ষ্য ২৪৭ রান

মাহিন সরকার: [২] বাংলাদেশ ‘এ’ ও এইচপি দলের ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুর ফিফটিতে এ দলকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে এইচপি। এ দলের হয়ে খেলছেন রান খরায় থাকা মুশফিকুর রহিম।

[৩] চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দলের অধিনায়ক মুমিনুল হক, ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় এইপি দল। শহিদুল ইসলামের বলে আউট হওয়ার আগে ৩ রান করেন ইমন। প্রাথমিক ধাক্কা দ্রুতই সামলে নেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়, দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৩১ রানের জুটি। মাহমুদুল হাসান জয় ৬২ বলে ৩৮ রান করে আউট হন, তবে অন্যপ্রান্তে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম।

[৪] সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮১ রানে থামে তামিমের ইনিংস, রান আউট হয়ে ফিরেন তৌহিদ হৃদয়। বড় স্কোরের সম্ভাবনা তখন শঙ্কায় পড়ে এইচপির। পঞ্চম উইকেটে ৫১ রান যোগ করেন আকবর আলী ও শাহাদাত হোসেন দিপু, ২৪ বলে ২৮ রান করে আউট হন আকবর আলী।দিপুর ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় ফিফটি রুবেল হোসেনের বলে আউট হওয়ার আগে ৬৩ বল খেলে ৫১ রান করেন তিনি। এইচপি ৪৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৪৭ রানের সংগ্রহ পায়।

[৫] সংক্ষিপ্ত স্কোর : এইচপি দল ২৪৭/১০ (৪৮.৫ ওভার)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়