শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল জামিন আদেশে তিন আসামির মুক্তি, ১৭ বছর পর জেল সুপার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : [২] গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকেরকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

[৩] মাগুরা জেলা কারাগারে জাল জামিন আদেশ ব্যবহার করে তিনজন আসামি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিলের আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রাক্তন জেলার জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

[৪] যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

[৫] ২০০৪ সালে জাকের হোসেন যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তিন আসামি জাল জামিনে বের হয়ে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়