শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে মালদ্বীপের ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন স্পিকার

মনিরুল ইসলাম: [২] ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামি সোমবার বিকালে সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ টিকাদান কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, মালদ্বীপে বাংলাদেশি শ্রমবাজার প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

[৪] স্পিকার বলেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সারাদেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে সরকার। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

[৫] মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণ আচরণ এবং বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উল্লেখযোগ্য। কোভিড মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে যা প্রশংসনীয়।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন প্রদান করায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসায়ন ও সুসংহতকরণ সম্ভব। মালদ্বীপের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে।

[৭] এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়