শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহির প্রেম পাওয়া না পাওয়া নিয়ে নেটিজেনদের প্রশ্ন

ইমরুল শাহেদ: অভিনেত্রী মাহিয়া মাহী দ্বিতীয় সংসার পাতার পর বেশ ফুরফুরে মেজাজে আছেন বলেন মনে হয়। বিয়ের পর পরই তিনি স্বামীকে নিয়ে এফডিসিতে একটি ছবির শুটিংয়েও আসেন। তাদের বিয়েটা কবে কোথায় হয়েছে তা নিয়ে তিনি আগে কিছু জানান দেননি। হঠাৎ করেই ‘সারপ্রাইজ’ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের খবর ও ছবি প্রকাশ করেন তিনি।

বিয়ে করেছেন তার বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিবকে। আর তাই তসলিমা নাসরিনের বহুল পঠিত প্রেমের কবিতা ফেসবুকে শেয়ার করে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন- ‘যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়! এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’ দ্বিতীয় বারের মতো সংসার পাতার পর এই ধরনের কবিতা কাউকে কাউকে ভিন্ন কিছু ভাবতে মশলা যোগাচ্ছে। তাতে তার কিবা এসে যায়। তিনি যদি ভালো থাকেন, আনন্দে থাকেন, তাহলে অন্যদের শ্যেনদৃষ্টি তাকে আহত করার সুযোগ নেই। তবে কবিতার শেষ লাইনটি উদ্ধৃত করে কেউ কেউ বলছেন ‘এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’ নেটিজেনদের প্রশ্ন ‘নতুন প্রেমিক স্বামীকে পেলেন, তাহলে কি প্রেম পাননি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়