শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার থেকে দেশে আবারো শুরু হবে বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ণ) ও জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়েমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী মঙ্গলবার থেকে সারাদেশে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ২৬ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তিনি জানান, টিকা ক্যাম্পেইনে একদিনেই ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরবেন।

[৪] এর আগে গত বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ মাসেই ( সেপ্টেম্বর) আবারও বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একইসঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়