শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুব হ্যান্ডবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক : [২]ওয়ালটন জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় ও রানার্স-আপ নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পঞ্চগড় জেলা ২৭-১৫ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৩-০৮ গোলে এগিয়ে ছিল।

[৩]চ্যাম্পিয়ন দলের পক্ষে মেরী ও সানজিদা সর্বোচ্চ ৬টি করে গোল করেন। অন্যদিকে নওগাঁর হয়ে সুবর্ণা ও সুমি সর্বোচ্চ ৫টি করে গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সানজিদা।

[৪]ফাইনালের আগে স্থান নির্ধারণী ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৭-১৫ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয় হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১১-০৫ গোলে এগিয়ে ছিল। তাদের পক্ষে সাদিয়া সর্বোচ্চ ১১টি গোল করেন। আর ঢাকা জেলা দলের পক্ষে বৈশাখী সর্বোচ্চ ৬টি গোল করেন।

[৫]ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

 

  • সর্বশেষ