শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেরকেলের উত্তরসুরী খুঁজতে ভোট দিলেন জার্মান নাগরিকরা, এগিয়ে ওলাফ শোলৎজ

আসিফুজ্জামান পৃথিল: [২] রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিলো। লড়াইয়ে এগিয়ে আছেন ৩ পার্টি। জরিপে ২য় স্থানে আছে অ্যানগেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। বিবিসি

[৩] ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মেরকেল ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘কে ক্ষমতায় আসলো তা অবশ্যই গুরুত্বপূর্ণ। জার্মানির ভবিষ্যতের স্বার্থে নিশ্চয়তা প্রয়োজন। আরমিন লাসচেট তা নিশ্চিত করার সামর্থ্য রাখেন। ডয়েচে ভেলে

[৪] নির্বাচনের প্রধান তিন দল হলো ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পরিবেশবাদী গ্রিন পার্টি। তবে কোনো দলই এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না এটা নিশ্চিত। ভোটাররা দু'টি করে ভোট দেন। একটি ভোট সরাসরি প্রার্থী নির্বাচনের, অপরটি পছন্দের দল। প্রার্থী ও দল ভিন্ন হলেও চলবে।

[৫] ২৯৯টি সংসদীয় এলাকায় সরাসরি নির্বাচন হয়েছে। অন্য আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মীমাংসিত হবে। নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের ভোটপ্রাপ্তির সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারবে। কোনো দল ৫ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে।

[৬] এবারের নির্বাচনে ৪৭টি দল ৬ হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়