শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরুড়ায় গলায় ফাঁস দিয়ে অটোচালকের আত্মহত্যা

রুবেল মজুমদার: [২] কুমিল্লার বরুড়ায় মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

[৩] রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। জহিরুল বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। সে বিবাহিত। তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের সাথে অভিমান করে জহিরুল রাতে সবার অজান্তে নিজ ঘরে সিলিং ফ্যানে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে ঝুঁলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

[৫] বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। সম্ভবত রাত ২ টা থেকে ভোর ৬টার মধ্যে আত্মহত্যা করেছে। আমরা তদন্ত করছি। সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করে কুমেকে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর বিষয়ে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়