শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

মহসীন কবির: [২] সেই সঙ্গে খুলছে  ঢাবির ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ। আর ৫ অক্টোবর খুলবে আবাসিক হল। গত কয়েকদিন ধরেই চলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ধোয়া মোছার কাজ। এমন খবরে খুশি শিক্ষার্থীরা। শিগগিরই সশরীরে ক্লাসে ফিরতে পারবেন এমন আশা তাদের। ডিবিসি টিভি

[৩] গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে।

[৪] যেসব শিক্ষার্থী অন্তত কভিড ১৯-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি অনুসরণ করে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবেন।

[৫] কর্তৃপক্ষ বলছে, চ্যালেঞ্জিং হলেও স্বাস্থ্যবিধিতে কোন ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দ্রুত টিকার নেয়ার তাগিদ দিচ্ছে। খুলে দেয়ার পর যাতে পরিস্থিতি খারাপের দিকে না যায় সেদিকটাই জোর দিচ্ছেন তারা। পর্যায়ক্রমে অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হবে। ঠাসাঠাসি গাদাগাদি করে থাকার কোন গণরুমও থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়