শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবল সম্রাট পেলে হাসপাতালের বেডে বসে তাস খেলছেন

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল থেকে তাস। নতুন নেশায় মজেছেন পেলে। হাসপাতালের বেডে বসে তাস পেটাচ্ছেন ফুটবল সম্রাট। দিন দুয়েক আগেই গান ধরেছিলেন। পেলের মেয়ে কেলি কয়েকদিন আগেই এই আপডেট দিয়েছিলেন। এবার বাবার তাস খেলার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন পেলে কন্যা। কেলি জানান, বাবা আমাকে তাস খেলা শেখাচ্ছেন। কিন্তু আমি বাবার সঙ্গে তাল মেলাতে পারছি না। পরপর ম্যাচ হারছি। তবে উপভোগ করছি। তাস খেলার পাশাপাশি আমরা ছবিও তুলছি।

[৩] আরও কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে পেলেকে। তবে আগের থেকে ব্রাজিলের কিংবদন্তির অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিন সপ্তাহ আগে কোলন টিউমারের অস্ত্রোপচার হয়েছিল ৮০ বছরের পেলের। প্রথমদিকে ভাল থাকলেও পরে কিংবদন্তি ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তাই আবার একদিন আইসিইউতে থাকতে হয় তাকে। কিন্তু শেষ তিন-চারদিন ফুটবল সম্রাটের অবস্থায় উন্নতি হয়েছে। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তাই আপাতত ছুটি মিলবে না। আরও কয়েকদিন গান ও তাস আড্ডায় হাসপাতাল বেডেই কাটবে পেলের দিন। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়