শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনাল্টি মিসে ইউনাইটেডের হার

স্পোর্টস ডেস্ক : উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মাটিয়ে নামিয়ে আনলো অ্যাস্টন ভিলা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ভিলা। ম্যাচের শেষদিকে তাদের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার কোর্টনি হাউসে।

ম্যাচের একদম শেষদিকে পেনাল্টি পায় ম্যানইউ। পেনাল্টির আগে নিজের স্নায়ু কতটা ধরে রাখতে হয়, সেটা রোনালদো খুব ভালো করেই জানেন। কিন্তু আজ সবাইকে চমকে দিয়ে কিক নিতে এলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই একটা সিদ্ধান্তই কাল হয়ে গেল ইউনাইটেডের। ব্রুনো ফার্নান্দেস উড়িয়ে মেরে নষ্ট করলেন সমতায় ফেরার সুযোগ। ফলে অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিতভাবে হার মানতে হলো রেড ডেভিলদের।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও ৮৮ মিনিটে বাজিমাত করে অ্যাস্টন ভিলা। কোর্টনি হাউজের কল্যাণে প্রতিপক্ষের জাল কাঁপায় সফরকারীরা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা শিবির।

২৮ শটের মধ্যে ম্যানইউ লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র চারটি শট। কিন্তু অ্যাস্টন ভিলা সাতটির মধ্যে তিনটিই ছিল লক্ষ্যে। দুই দলই কর্ণার আদায় করে ৫টি করে।

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চারে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে অ্যাস্টন ভিলার অর্জন ১০ পয়েন্ট। তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার সাতে। ২০০৯ সালের পর ইউনাইটেডের মাঠে এটাই তাদের প্রথম জয়।

  • সর্বশেষ