শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালিগায় বার্সা কোচ কোম্যান দুই ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনার হেড কোচ রোনাল্ড কোম্যান দলের পরবর্তী দুই ম্যাচে ডাগ আউটে নিষিদ্ধ হয়েছেন। ২৩ সেপ্টেম্বর কাদিসের মাঠে গোলশূন্য ড্র করার ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোম্যান।

[৩] সেসময় রাগে অগ্নিশর্মা ছিলেন এ ডাচ কোচ। সেই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফলে আগামী দুই ম্যাচ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।

[৪] মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে। এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরো এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে দেয়া হলো এই শাস্তি।

[৫] ম্যাচ শেষে এসব বিষয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোম্যান বলেন, এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, “এটিচ্যুড! এটিচ্যুড!” যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।

[৬] এখন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচকে পাবে না বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠে লেভান্তে এবং আগামী রবিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটি দর্শকসারিতে বসে দেখতে হবে বার্সা কোচকে। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়