শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফল প্রকাশ, আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলো ৫ হাজার ৯৭২ জন

শিমুল মাহমুদ: [২] বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। এখন থেকে তারা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

[৩] শনিবার বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় ৯ জনের ফলাফল ইউথহেল্ড রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের ফলাফল বাতিল করা হবে। এ ছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্য়ন্ত আরো তিনজনের ফলাফল উইথহেল্ড রাখা হয়েছে।

[৫] উত্তীর্ণরা এখন তাদের সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ছয় মাসের মধ্যে মেম্বারশিপ নিয়ে আইনপেশা শুরু করতে পারবেন। এর আগে তারা মৌখিক, লিখিত এবং এমসিকিউ- এই তিন ধাপে পরীক্ষা দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়