শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবার সঙ্গে নিতে ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য বিশেষ কোন ব্যবস্থা নেই: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: [২] এ বছর অ্যাশেজ সফরে পরিবারকে সাথে নেওয়ার ব্যাপারে অনুমতি দিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য কোন বিশেষ ব্যবস্থা থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

[৩] আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজ। তবে পূর্ণ শক্তির দল নিয়ে অ্যাশেজে ইংল্যান্ড খেলবে কি-না সেটি দেখার বিষয়। কিছু খেলোয়াড়, বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের নিয়ে উদ্বেগ থাকছে। কারন অস্ট্রেলিয়ার কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের কারণে পরিবার নিয়ে সফর করা কঠিন হবে।

[৪] গত বুধবার রাতে ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের মরিসন জানান, অ্যাশেজ যথা নিয়মে এগিয়ে যাচ্ছে, দেখতে ভালোবাসবেন। কিন্তু কোন বাড়তি সুযোগ দেয়া হবে না। মহামারী নিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় পরিকল্পনার কথা উল্লেখ করে মরিসন বলেন, এখানে কোন বিশেষ চুক্তি নেই কারণ ভ্যাকসিন নেয়া মানুষগুলো ভ্রমণ করতে পারবে। প্রধানমন্ত্রী আরও জানান, ভ্যাকসিনের পর ক্রিকেটার কিংবা কাজের জন্য বা পড়াশোনার জন্য আসা মানুষদের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন না।

[৫] সীমান্ত বন্ধ এবং কোয়ারেন্টাইন সুবিধার সীমিত জায়গার কারণে বিদেশে হাজার হাজার অস্ট্রেলিয়ান এখনও আটকে আছেন, এতে জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মরিসন। তাই ইংল্যান্ডের ক্রিকেটারদের পরিবারকে বিশেষ সুবিধা দিলে এটি নিয়ে সম্ভবত আলোচনা শুরু হবে। মরিসনের সাথে রাতের খাবারের পর জনসন সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি এটি উত্থাপন করেছি এবং তিনি বলেছেন, পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।

[৬] তিনি আরও বলেন, ক্রিসমাসে পরিবার থেকে দূরে থাকা খুবই কঠিন ক্রিকেটারদের। যাওয়া ও আসার সমাধান নিয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন। মরিসনের এমন মন্তব্য সত্বেও, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ব্রডকাস্টার এবিসিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছে, তারা পূর্ণ দল আসার ব্যাপারে আশাবাদী এবং পুরো পাঁচটি টেস্ট খেলবে। - সিডনি হেরাল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়