শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশে বৃষ্টি, কমেছে তাপমাত্রা

মাজহারুল ইসলাম : [২] রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বাসস

[৩] সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এই তাপমাত্রা ১৭ দশমিক ৫, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ১২ দশমিক ৪, রংপুরে ১০, খুলনায় ১৭ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

[৪] আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা এবং মোংলায়, ২ মিলিমিটার। এছাড়া ঢাকা, ফরিদপুর, নিকলী, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়