শিরোনাম
◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার ◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন কমিশন গঠন করতে সরকারকে আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন ৫২ জন বিশিষ্ট নাগরিক

মহসীন কবির: [২] সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ‘সংবিধানে সুস্পষ্টভাবে “আইনের বিধানাবলি-সাপেক্ষে” নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের নির্দেশনা থাকলেও, গত ৫০ বছরে কোনও সরকারই এমন একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেনি। বাংলা ট্রিবিউন ও ডিবিসি টিভি

[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আশা করা হয়, সঠিক ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের লক্ষ্যে সরকারের নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় একটি আইন প্রণয়নের উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে। নাগরিক হিসেবে মতামত প্রদানের মাধ্যমে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারি।

[৪] অধ্যাপক বদিউল আলম মজুমদার ছাড়াও বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমির-উল ইসলাম, এম হাফিজউদ্দিন খান, আকবর আলী খান, রাশেদা কে চৌধুরী, বিচারপতি আবদুল মতিন, এম সাখাওয়াত হোসেন, ড. হামিদা হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, আলী ইমাম মজুমদার, আবু আলম শহীদ খান, মহিউদ্দিন আহমদ, দেবপ্রিয় ভট্টচার্য, খুশী কবির, অধ্যাপক পারভীন হাসান, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তোফায়েল আহমেদ, ড. আহসান মনসুর, জেড. আই খান পান্না, শাহদীন মালিক, শিরিন হক, সালমা আলী, মুনিরা খান, শাহীন আনাম, ফারাহ কবির ও অধ্যাপক গীতি আরা নাসরিন প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়