শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে হেরোইনসহ আটক এক

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে ১০ লক্ষ টাকার হেরোইনসহ সুমন আলী (২৩) নামের এক শীর্ষ মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেপ্তারকৃত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের নামোচকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

[৪] প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা ফুড কর্ণারের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। ১০০ গ্রাম হেরোইনের আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদককারবারী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়