শিরোনাম
◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গার্দিওলার সঙ্গে তুলনা নিয়ে মাথা ঘামান না টমাস টুখেল

স্পোর্টস ডেস্ক : [২] পেপ গার্দিওলা আধুনিক সময়ের সেরা কোচদের একজন। সা¤প্রতিক সাফল্যের বিবেচনায় সময়ের সেরাদের তালিকায় থাকবেন একজন টমাস টুখেলও। দুই জনের মধ্য কে সেরা ইদানিং এ নিয়ে হয় বেশ বিতর্ক। তাতে অবশ্য যোগ দিচ্ছেন না টুখেল। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচের মতে, এই ধরনের তুলনার কোনো অস্বিত্বই নেই।

[৩] ইংল্যান্ডের দুটি ক্লাবের এই দুই কোচের সবশেষ তিন লড়াইয়ের তিনটিতেই জিতেছে টুখেলের দল। এর মধ্যে রয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। প্রিমিয়ার লিগে শনিবার (২৫ সেপ্টেম্বর) আবার মুখোমুখি হবে দল দুটি। এর আগের দিন সংবাদ সম্মেলনে চেলসি কোচ জানালেন, গার্দিওলার জন্য তার রয়েছে অগাধ শ্রদ্ধা।

[৪] আমার কাছে প্রশ্নটির (দুজনের মধ্যে কে সেরা) অস্তিত্বই নেই। আমি এর উত্তর দিতে পারি না। এটি আপনাদের (গণমাধ্যমের) জন্য একটি প্রশ্ন এবং এটা নিয়ে আপনি বিতর্ক চালিয়ে যেতে পারেন। পেশাদার কোচিংয়ের প্রথম দিন থেকে (ফুটবলে) তার যে প্রভাব- বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে তার যে প্রভাব, এর জন্য জন্য আমি তার অনেক বড় ভক্ত।

[৫] গার্দিওলার বা অন্য কোনো কোচের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে টুখেলের ভাবনা নিজের উন্নতি নিয়েই। একজন শ্রেয়তর কোচ কি না এ নিয়ে আমার ভাবার কোনো কারণ নেই। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টাটা করি। এমন জায়গায় আছি, যেখানে আমি খুব খুশি এবং গতকালের চেয়ে আজ আমি আরও ভালো কোচ।

[৬] দুই দলের মুখোমুখি লড়াইয়ে সা¤প্রতিক সময়ের ফলাফল নিজেদের পক্ষে থাকলেও টুখেলের ধারণা, কঠিন লড়াই হতে যাচ্ছে। এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মানলেও মোটেও শিরোপা নির্ধারক হিসেবে দেখছেন না ৪৮ বছর বয়সী এই কোচ। যদি আগামীকাল (২৫ সেপ্টেম্বর) জিতি তাহলে আমরা চ্যাম্পিয়ন হব না এবং যদি সিটি জেতে তাহলে তারাও চ্যাম্পিয়ন হবে না। আমরা (হেরে গেলে) হতাশাগ্রস্থ হব না।

[৭] পাঁচ রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের লড়াই শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। - দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ