শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: দেশের বৃহত্তর একটি অংশকে কোভিড টিকা না দেওয়া আত্মঘাতী

লুৎফর রহমান হিমেল: দেশের বৃহত্তর একটি অংশকে কোভিড টিকা না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া আত্মঘাতী। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা যাবে না। এটি সত্য। কিন্তু এটিও সত্য টিকাদান জোরদার করতে হবে। গণটিকা নিয়ে উদ্যোগ অনেকটাই স্তিমিত। বহু মানুষ নিবন্ধন করে টিকা পাচ্ছেন না। অনেকে একটি পেয়ে আরেকটির জন্য অপেক্ষায় দিন গুনছেন তিন-চার মাস ধরে।

শিক্ষাপ্রতিষ্ঠান অন্যসব প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা। এখানকার শিক্ষার্থীরা বয়সে নবীন। তাদের মধ্যে ডেম কেয়ার একটা অভ্যাস থাকে। সচেতনতার বিপুল ঘাটতি থাকে। শপিং বা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের ম্যকানিজম পুরোটাই আলাদা। এসব নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশ টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। টিকা নিশ্চিত না করে গণদাবির ফলে যেভাবে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে, তার একটা খারাপ প্রভাব পড়বেই।

খবর পেলাম, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ শহরে সুবর্ণা ইসলাম রোদেলা নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোদেলা মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। জানা যাচ্ছে, জেলার সেরা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা ছাত্রী ছিলো সে। লেখক : সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ