শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কর্ণফুলীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

এম আর আমিন: [২] চট্টগ্রাম কর্ণফুলীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার, নদীতে জাহাজে তেলের ট্যাংকারে ওয়েল্ডিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দামের (৩৫) মরদেহ উদ্ধার করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশ।

[৩] আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ব্রিজঘাট এলাকার ৩নং পয়েন্ট থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।

[৪] সাদ্দামের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ২ নম্বর ওয়ার্ডের লেবুরঘাট এলাকায় ভাসমান তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন শ্রমিকেরা। নদী থেকে দুই জনকে উদ্ধার করলেও সাদ্দামকে খোঁজে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়