শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আরমান কবীর: [২] টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের কারো নাম পাওয়া যায়নি।

[৩] বিষয়টি কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. রাসেল নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলো। বিপরিত দিকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকা দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে গুরুত্বর আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

[৫] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) মো. নবীন জানান, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বাকি দুইজনকে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়