শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারি শেষ হবে আগামী এক বছরের মধ্যেই: মর্ডানা সিইও

সাকিবুল আলম:[২] বৃহস্পতিবার সুইডিশ গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান মর্ডানার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের সকল নাগরিককে টিকার আওতায় আনার মতো পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন করা যাবে। ফোর্বস, রয়টার্স

[৩] কবে নাগাদ বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন থেকে আগামী এক বছরের মধ্যেই। তিনি আরো বলেন, ভ্যাকসিন গ্রহণকারীরা এবছর একটি সুন্দর ও নিরাপদ শীতকাল কাটাবে। কিন্তু যারা ভ্যাকসিন নেয়নি তাদের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

[৪] করোনা মহামারিকে অতি সাধারণ ফ্লু পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন ব্যানসেল। তিনি বলেন, নবজাতকদেরও খুব দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

[৫] গত ৬ মাসের ভ্যাকসিন উৎপাদনের হার পর্যালোচনা করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত করোনার টিকা সহজলভ্য থাকবে। এতে সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়া যাবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া যাবে।

[৬] আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪৩.৯ শতাংশ কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।

  • সর্বশেষ