শিরোনাম
◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হচ্ছে সিনেমা হল, মুক্তি পাচ্ছে বড় বাজেটের ছবি

ইমরুল শাহেদ: গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেত্রকোনা জেলায় ২০টি সিনেমা হলের মধ্যে ১৯টি বন্ধ হয়ে গেছে আগেই। চালু ছিলো কেবল একটি সিনেমা হল। সেটি 'হীরামন'। দীর্ঘদিন খুড়িয়ে খুড়িয়ে চলার পর অবশেষে ভেঙে ফেলা হলো জেলার এই একমাত্র হলটিও। ১৯৭০ সালে শহরের কোর্ট স্টেশনের পিছনে ‘হীরামন’ সিনেমা হলটি প্রতিষ্ঠিত করা হয়েছিলো।

প্রতিষ্ঠার পঞ্চাশ বছরের মাথায় এস হলটি এখন কেবলই স্মৃতি। এভাবে মফস্বল থেকে একের পর এক সিনেমা হল ভেঙ্গে বাণিজ্যিক ভবন তৈরির খবর আসাটা এখন একটা সাধারণ বিষয়। ইতোমধ্যে ঢাকার ঐতিহ্যবাহী রাজমনি সিনেমা হলটিও ভেঙ্গে ফেলা হয়েছে। বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত সিনেমা হলগুলো ভেঙ্গে নিশ্চিত লাভজনক প্রতিষ্ঠান সৃষ্টিতে মশগুল রয়েছেন প্রদর্শকরা। পক্ষান্তরে সরকার চেষ্টা করছে চলচ্চিত্র বিনোদনকে উজ্জীবিত করার জন্য।

অনুদানে ছবির সংখ্যা বাড়ানো হচ্ছে। সরকার সিনেমা হল বা সিনেপ্লেক্স প্রতিষ্ঠার জন্য আর্থিক সহায়তারও সুযোগ তৈরি করে দিয়েছে। প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, ব্যাংকের শর্তাবলী ঠিক আছে। কিন্তু সময়টা নিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে। সেটাও সেরে যাবে।

তিনি জানান, করোনা মহামারির পর সিনেমা খুলেছে। তবে এর সংখ্যা ৮০ থেকে ৮৫টি। কিন্তু এই সিনেমা হল দিয়েতো আর বড় বাজেটের ছবিগুলোর বিনিয়োগ উঠে আসবে না। আগামী মাস থেকে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেতে শুরু করবে। প্রথমেই মুক্তি পাচ্ছে বুবলী-নিরব-রোশান অভিনীত শাপলা মিডিয়ার ‘চোখ’ ছবিটি। এছাড়াও অক্টোবর মাসে মুক্তি পাবে কসাই, ঢাকা ড্রিম, পদ্মপূরাণ, বাজি এবং চন্দ্রাবতী কথা। ডিসেম্বর মাসে ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে। এর মানে বড় বাজেটের নির্মাতারা ছবি মুক্তির জন্য এগিয়ে আসতে শুরু করেছেন। আগামী তিন মাসে হয়তো আরো কিছু বড় বাজেটের ছবি মুক্তি পাবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মধুমিতা সিনেমা হল খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এখনো কিছু বড় সিনেমা হল খোলার বাকি রয়েছে। তারাও প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ