শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহরে ৫, গ্রামে ১০ দিনে পণ্য ডেলিভারি বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট: এবার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে একই শহরের ভেতরে অগ্রিম অর্থ নেওয়ার ৫ দিনের ম‌ধ্যে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি দিতে হবে। এছাড়া ভিন্ন শহর বা গ্রামের ক্ষেত্রে পণ্য সরবরাহে সময় সর্বোচ্চ ১০ দিন। আজ শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা ও বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে। বাংলাদেশ প্রতিদিন

এ‌তে বলা আরও হ‌য়ে‌ছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভােক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতােমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে।

এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর (গ্রাহক বুঝে পাওয়ার পর) পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহক পণ্য পাওয়ার আগে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠান কোনো টাকা পাবে না। ওই টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়