শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে আর্থিক সংকটে বন্ধ হয়েছে ১৫০টি সংবাদপত্র

রাকিবুল আবির: [২] তালেবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে ব্যপক আর্থিক সংকট এবং পর্যাপ্ত তথ্যের অভাবে বন্ধ হয়ে যায় এসকল সংবাদপত্রগুলো। কিছু পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশ করলেও বেশিভাগ পত্রিকাই একেবারে বন্ধ হয়ে গেছে। তোলো নিউজ

[৩] দ্য আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শোয়াইব ফানা বলেছেন, দেশে প্রিন্ট মিডিয়া একবারেই বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এভাবেই চলতে থাকলে হয়তো আমরা ভবিষ্যতে সামাজিক সংকটের মুখে পড়বো।

[৪] আফগানিস্তানের সুবহা-৮ নামের পত্রিকার সাংবাদিক আলী হাকমাল জানান, পত্রিকা আর ছাপা হচ্ছে না। সংবাদ প্রকাশ হচ্ছে শুধু অনলাইনে। মানুষের প্রত্যাশা পূরণে যথাসম্ভব চেষ্টা করেছি আমরা। মানুষকে তথ্য দেওয়ার জন্য আমরা এখন অনলাইন সংবাদে মনযোগ দিচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়